মাতৃভূমি তুমি কার...............
প্রিয় মাতৃভূমি তুমি কার?
তোমার জন্য কত রক্ত দিয়েছি,
কত ধর্ষিতা হয়েছি, কত অাত্মমর্যাদা বিসর্জন দিয়েছি
তবুও তোমার জন্য কেঁদেছি বারবার।
প্রিয় মাতৃভূমি তুমি কার?
তোমার ভূখন্ডে কত অনাহারি মানুষের অার্তনাদ শুনেছি, শুনেছি ধর্ষিতা মায়ের
কান্না, শুনেছি মালাউন গালি, শুনেছি কাফের গালি তবুও স্বপ্ন দেখেছি শ্যামল
বাংলার।
প্রিয় মাতৃভূমি তুমি কার?
তোমার ভূমিতে জন্ম নিয়েছে অগুনিত হিন্দু মালাউন
যারা দেশের জন্য দিয়েছে গৌরব অার সম্মান! রাখতে পারনি তার মান! তাই বলে কখনো তোমাকে দেইনি কষ্টের ভান্ডার।
প্রিয় মাতৃভূমি তুমি কার?
তোমার সবুজ, সুফলা, সুজলা, শস্য শ্যামলা পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছিলাম অাপন বেশে! তবুও বেয়ে চলেছি তরী পারাপার।
প্রিয় মাতৃভূমি তুমি কার?
তোমার জন্য হয়েছি মালাউন, হয়েছি কাফের, হয়েছি পৌত্তলিক, হয়েছি দেশান্তরি
তবুও ভালোবেসে গেছি। লজ্জা, ঘৃনা ভয় করে বাস করছি ওদের রক্তচক্ষুর।
প্রিয় মাতৃভূমি তুমি কার?
তুমি কি হিন্দুর, না মুসলমানের, না খ্রিষ্টানের, না বৌদ্ধর, না অাদিবাসির, না নাস্তিকের, না হিজরার, না জৈনের, না শিখের!!!
তোমার কাছে শুধুই এ জিজ্ঞাসা অামার।
জয়ন্ত-৭/০৯/১৬